যে পরিবর্তন এলো করপোরেট করে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:১৯ পিএম

সব ধরনের আয় এবং নির্দিষ্ট অঙ্কের ব্যয় ও বিনিয়োগের অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেনের শর্তে কোম্পানি করে ছাড় বহাল রেখে কিছু ক্ষেত্রে কর হারে পরিবর্তনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কর কমানোর প্রস্তাব রেখেছেন তিনি।

অর্থমন্ত্রীর দেয়া শর্তে বলা হয়েছে, সব ধরনের আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লাখ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ লাখ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ অবশ্যই ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে সম্পাদন করতে হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে কোম্পানি করদাতার জন্য খাতভিত্তিক অনেকগুলো করহার কার্যকর রয়েছে। আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানিসমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় এইসব কোম্পানির ক্ষেত্রে আমি করহার শর্তসাপেক্ষে ২৭ দশমিক ৫০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

এতদিন এই করহার ছিল ২৭ দশমিক ৫০ শতাংশ, তবে ওই শর্ত পালনে ব্যর্থ হলে ৩০ শতাংশ সুদ দিতে হতো।

মন্ত্রী বলেন, অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড কোম্পানিসমূহের মতই শর্ত পরিপালন সাপেক্ষে আমি এক ব্যক্তি কোম্পানির করহার ২২ দশমিক ৫০ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।

এতদিন এই করহার ছিলো ২২ দশমিক ৫০ শতাংশ, তবে ওই শর্ত পালনে ব্যর্থ হলে ২৫ শতাংশ সুদ দিতে হতো।

একই শর্তে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার আইপিও’র মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২২ দশমিক ৫০ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

তবে পাবলিকলি ট্রেডেড কোম্পানির মধ্যে যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার আইপিও’র মাধ্যমে হস্তান্তর হয়েছে, তাদের জন্য করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন তিনি।

মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিক ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানি করহার আগের মত ৩৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। একইভাবে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রেও কোম্পানি করহার রাখা হয়েছে আগের মতো ৩৭ দশমিক ৫০ শতাংশ।

অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, পাবলিক ট্রেডেড নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে আগের মত কোম্পানি কর দিতে হবে ৪০ শতাংশ হারে।

বিভিন্ন ধরনের কোম্পানিকে ছাড় দিলেও সমবায় সমিতির জন্য করহার ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, কর-জিডিপি হার বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে সার্বিক বিবেচনায় সমবায় সমিতির জন্য করহার ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে বাড়ানো হচ্ছে।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির কর আগের মত ৪৫ শতাংশ এবং এর সঙ্গে ২ দশমিক ৫ শতাংশ সারচার্জ ধরেছেন অর্থমন্ত্রী।

তিনি প্রস্তাব করেছেন, পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার আইপিওতে থাকলে করহার আগের মত ৪০ শতাংশ হবে। তবে, এক্ষেত্রে ওই কোম্পানির আইপিও-পূর্ববর্তী প্লেসমেন্টের পরিমাণ ৫ শতাংশের বেশি হতে পারবে না।

পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন অপারেটর কোম্পানির জন্য আগের মত ৪৫ শতাংশ কর হারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২১:১৯
যে পরিবর্তন এলো করপোরেট করে
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
প্রতিবছর বাজেট প্রস্তাবের পরে নিয়ম করে বিশ্লেষণধর্মী সংবাদ সম্মেলন করে থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এবারও ব্যতিক্রম নয়। শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বেশকিছু ইতিবাচক দিকের কথা স্বীকার করেছে।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি...
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর