ইউক্রেনের হাত ধরা পড়া উত্তর কোরীয় সেনার মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়া উত্তর কোরিয়ার এক আহত সেনা মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার একটি বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পিয়ংইয়ং বাহিনী মোতায়েন করার পর, এই সেনাকে উত্তর কোরিয়ার প্রথম ‘যুদ্ধবন্দি’ বলে মনে করা হচ্ছিলো।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, একটি মিত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ওই সেনা ‘গুরুতর আঘাতের’ কারণে মারা গেছেন। ইউক্রেনীয় বাহিনী ওই সেনাকে আটক করেছে, এমন একটি ছবি টেলিগ্রামে ছড়িয়ে পড়ার পর এই খবর নিশ্চিত করে ওই সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, টেলিগ্রাম প্ল্যাটফর্মে ওই আহত উত্তর কোরিয়ার সেনার একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে মলিন চেহারা ও আহত অবস্থায় দেখা গেছে। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বিশেষ বাহিনী ওই সেনাকে আটক করে। তবে কখন এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। 

এ বিষয়ে ইউক্রেন বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। রাশিয়ার পক্ষ থেকেও কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়া হয়নি। ইউক্রেন সরকারিভাবে কোরীয় সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। 

কিয়েভ এবং সিউল জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যের জন্য ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে। তবে মস্কো-পিয়ংইয়ং উভয়ই সেনাদের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে, সম্প্রতি প্রকাশিত কিছু ছবি নিশ্চিত করেছে, রুশ কমান্ডের নির্দেশে ব্যাপক সংখ্যক উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে। 

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ান সেনাদের ভুয়া রাশিয়ান পরিচয়পত্র দেওয়া হয়েছে, আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে রাশিয়ান সেনাদের মৃত উত্তর কোরিয়ানদের মুখ পুড়িয়ে তাদের পরিচয় লুকানোর চেষ্টা করতে দেখা গেছে।

ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়ায় মোতায়েনকৃত সেনাদের বেশিরভাগই উত্তর কোরিয়ার ১১তম কর্পস থেকে নেওয়া হয়েছে। এটি স্টর্ম কর্পস নামেও পরিচিত। এই ইউনিট অনুপ্রবেশ, অবকাঠামো ধ্বংস ও হত্যার জন্য প্রশিক্ষিত।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর