কাশ্মীর: ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-সংঘাতের কেন্দ্র

আপডেট : ০৮ মে ২০২৫, ০২:০৬ পিএম

সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান। পাকিস্তানে ভারতের হামলা নিয়ে এখন উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। তার মধ্যে আবার নতুন করে এই সংঘাত ভারত-পাকিস্তানকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

ভারত-পাকিস্তানের সংঘাতের রয়েছে এক দীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালের পর ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছে, এর বেশিরভাগই কাশ্মীরকে কেন্দ্র করে। এই যুদ্ধে অন্তত দশ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে অন্তত দেড় কোটি মানুষ।

এরপর প্রথম যুদ্ধটি দুই দেশ স্বাধীন হওয়ার দুই বছর পরেই শুরু হয়। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে অবসান হয় সেই যুদ্ধের। একই সাথে জাতিসংঘ ৭৭০ কিলোমিটার যুদ্ধবিরতি রেখা দিয়ে কাশ্মীরকে বিভক্ত করে দেয়।

দ্বিতীয়বার ১৯৬৫ সালে পাকিস্তানের বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে আবার যুদ্ধে জড়ায় দুই দেশ। এর ফলে ভয়াবহ স্থল ও বিমান যুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেপ্টেম্বরে যুদ্ধবিরতির আগে এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন।

তৃতীয় দফায় দুই দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে ১৯৭১ সালে। এছাড়া, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে অভিযোগের ঝড় ওঠার সাথে সাথে কাশ্মীরে বিদ্রোহ শুরু হয়। এতে সেনাসহ প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিল।

এরপর, ১৯৯৯ সালের কার্গিলে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। ইসলামাবাদ সেনারা ভারতের কাশ্মীরে অনুপ্রবেশ করলে শুর হয় যুদ্ধ। এসময় নিহত হয় অন্তত এক হাজার মানুষ। এনিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছিল।

এছাড়া, সাম্প্রতিক বছরগুলোর মধ্য ২০১৬ সালে উরিতে সশস্ত্র হামলার পর আবারও ছড়িয়ে পড়ে উত্তেজনা। জবাবে পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারত।

পুলাওয়ামা বোমা হামলার পর ২০১৯ সালে বালাকোটের কাছে বিমান হামলা চালায় নয়াদিল্লি। পাকিস্তানও তাদের নিজস্ব বিমান হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা কার্গিলের পর থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি করে। আর সবশেষ পেহেলগামে হামলাকে কেন্দ্র করে আবারও সামরিক সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর