তিন দিনে ইরানের ৭২০ সামরিক স্থাপনায় হামলার দাবি 

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

টানা তিন দিনে ইরানের ১৭০টির বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টি সামরিক অবকাঠামোতে হামলার দাবি করেছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরমধ্যে তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে শনিবার রাতভর হামলায় ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়। এনিয়ে ইরানে টানা তৃতীয় দিন হামলা চালালো ইসরাইল। 

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, কয়েক ডজন ইসরাইলি যুদ্ধবিমান দিয়ে শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন শাখাসহ ইউনিট এবং  লুকিয়ে রাখা ইরানি সরকার পারমাণবিক সংরক্ষণাগার রয়েছে বলে দাবি করছে আইডিএফ। 

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, একজন সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, অন্যান্য লক্ষ্যবস্তুতে দুটি জ্বালানি তেল শোধনাগার অন্তর্ভুক্ত ছিলো, যা সামরিক ও পারমাণবিক উভয় অভিযানের জন্য ব্যবহৃত হত। আইডিএফ জানিয়েছে, তারা তাদের অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে তিন দিনেরও কম সময়ে ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ইরানকে খুব চড়া মূল্য দিতে হবে। বাত ইয়ামে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার স্থানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু এটিকে বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের পূর্বপরিকল্পিত হত্যা বলে অভিহিত করেন এবং বলেছেন যে, ইরান ইসরাইলের জন্য এই হামলা অস্তিত্বগত হুমকি।

নিহতদের জন্য তিনি দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, আমার সরকারের হৃদয় পরিবারের সাথে রয়েছে এবং জনগণকে কর্মকর্তাদের নিরাপত্তা নির্দেশাবলি অনুসরণ করার আহবান জানান। এর আগে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় আমেরিকার সহায়তা চেয়েছেন তিনি। হোয়াইড হাউস সূত্রে জানা গেছে, ইরান হামলা প্রতিরোধে ইসরাইলি সেনাবাহিনীকে সহায়তা দেয়ার কথা ভাবছে আমেরিকা। 

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর