কিয়েভে টানা ১২ ঘণ্টা রুশ বিমান হামলায় নিহত চার, আহত ৭০

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

১২ ঘণ্টারও বেশি সময় ধরে রাশিয়ার টানা বিমান হামলায় ইউক্রেনে চারজন নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেশিরভাগ হামলার লক্ষ্যবস্তু ছিলো রাজধানী কিয়েভে এবং মৃত্যুর সবগুলো ঘটনা সেখানেই ঘটেছে। মৃতদের মধ্যে এক শিশু রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সাত অঞ্চল লক্ষ্য করে প্রায় ৬০০টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাগুলো একটি। জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন প্রতিশোধ নেবে।

তিনি বলেন, এই হামলার মাধ্যমে রাশিয়া প্রমাণ করেছে তারা আক্রমণ চালিয়ে যেতে চায়। রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট সামরিক স্থাপনা এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে আঘাত করেছে। কোন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। কিয়েভ প্রতিক্রিয়া দেখালে মস্কো বসে থাকবে না।

রুশ হামলার বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, শতাধিক ড্রোন এবং মিসাইলের মাধ্যমে কিয়েভে ‘ম্যাসিভ এয়ার অ্যাটাক’ করেছে রাশিয়া। কিয়েভের পাশাপাশি জাপোরিঝিয়াসহ একাধিক এলাকায় আঘাত হেনেছে রুশ মিসাইল। এর জেরে ১৬ জন আহত হওয়ার খবর মিলেছে ইউক্রেন প্রশাসন সূত্রে।

এই হামলার পরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে আক্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তিনি লিখেছেন, এই যুদ্ধ চালিয়ে যেতে পুতিনের যাতে ভয় হয়, সেই ব্যবস্থা করা উচিত। তবেই এই অর্থহীন যুদ্ধ বন্ধ হতে পারে।

কিয়েভসহ বিভিন্ন শহরে এই হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে বারবার কেঁপে উঠেছে কিয়েভ। মেয়র ভিটালি ক্লিটস্চকো জানিয়েছেন, কিয়েভের প্রায় ২০টি লোকেশনে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, মেডিক্যাল ফেসিলিটি এবং কিন্ডারগার্টেনেও হামলা চলেছে বলে জানিয়েছেন তিনি। এর জেরে ১২ বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে।

ইউক্রেনীয়দের জন্য বিমান হামলা এখন নিয়মিত হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যায় পর এ ধরনের হামলাগুলো বেশি হয়। এবার প্রথম সাইরেনটি শোনা যায় রাত দশটার পর। বিমানবিধ্বংসী গুলির শব্দ মাঝে মাঝে বিস্ফোরণের সাথে সাথে শোনা যাচ্ছিলো। শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছিলো।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর