তৃতীয় বিশ্বের জন্য অভিবাসন দরজা চিরতরে বন্ধ করতে চান ট্রাম্প

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করবেন। এ ঘোষণার মধ্য দিয়ে তার প্রশাসনের অভিবাসন দমননীতি আরও কঠোর হলো। অভিবাসন নীতিতে এমন পরিবর্তন আনলে তার বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে হত্যার জেরে অভিবাসন নীতি নিয়ে বড় পরিবর্তনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে, যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার হয়।

‘তৃতীয় বিশ্ব’ বলতে ট্রাম্প কোন কোন দেশকে বোঝাচ্ছেন, তা স্পষ্ট না করলেও অর্থনৈতিকভাবে অনুন্নত বা উন্নয়নশীল ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোকে বোঝানো হয়। নিষেধাজ্ঞায় দরিদ্র দেশগুলোকে ক্ষতিগ্রস্ত হবে। তবে যেসব দেশ বিনিময়ে কিছু সুবিধা দিতে পারে তাদের ক্ষেত্রে হয়তো শিথিল থাকবে।

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক পরামর্শক অভিষেক সাক্সেনা বলেন তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিতের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী-স্ত্রী, সন্তান বা মা–বাবার দেশটিতে প্রবেশ বন্ধ হতে পারে, যত দিন না এ সিদ্ধান্ত বাতিল হয়।

কঠোর অভিবাসননীতি যুক্তরাষ্ট্রে থাকা অনেক মানুষের ওপর আরও নানা দিক দিয়ে প্রভাব ফেলতে পারে। প্রথমত, অপেক্ষমাণ আবেদনগুলোর যাচাই–বাছাই আরও কঠোর হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিকদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাই, দীর্ঘ নিরাপত্তা স্ক্রিনিং বা সাময়িক স্থগিতাদেশ দেয়া হতে পারে।

২০২৫ সালের জুনে ১২টি দেশের ওপর সম্পূর্ণ ভ্রমণ–নিষেধাজ্ঞা ছিল, সেসব দেশের নাগরিকেরা বিদেশে থাকা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবেন না। ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড আবার পরীক্ষা করা হবে। তবে কীভাবে এ প্রক্রিয়া চলবে বা গ্রিন কার্ড বাতিল কিংবা স্থগিত হবে কি না; এখনো পরিষ্কার নয়।

ট্রাম্পের এই কঠোর অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক নন, তাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তা ঝুঁকি বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ যে কোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বিতাড়িত করা হবে। ট্রাম্পের মতে, অবৈধ ও বিশৃঙ্খল জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার লক্ষ্য নিয়ে এই উদ্দেশ্যগুলো অনুসরণ করা হবে।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর