দুর্নীতি মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

একই সঙ্গে আসামির অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।

রায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারার অপরাধের দায়ে তাকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন। 

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি। গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর অস্ত্র আইনের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

একাত্তর/আরএ
একজনের অপরাধে আরেক নিরপরাধ মানুষের কারাগারে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বিচারব্যবস্থা, তদন্ত ও পরিচয় যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে কারও কেটেছে...
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আমেরিকায় গিয়ে ক্যারিয়ার গড়া আর গ্রিন কার্ডের স্বপ্নে বুক বাঁধা হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর সামনে এবার দাঁড়িয়ে গেছে কঠিন এক অগ্নিপরীক্ষা। বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী নিয়ে কাজ করা...
নয় মাস ধরে চলা সংঘাতে যখন খাদ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী, আর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন থামছেই না, ঠিক তখনই ওয়াশিংটনের রাজনীতিতে নতুন এক স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। মধ্যবর্তী...
নাইন-ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ চলার সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) যতজন বন্দির ওপর ‘ওয়াটারবোর্ডিং’ (কৃত্রিমভাবে পানিতে ডোবানোর অনুভূতি দিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর