শিবগঞ্জে র‍্যাবের অভিযান, আমবাগান থেকে অস্ত্র ও বোমার সরঞ্জাম উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানিক দল। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা এলাকার একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া এলাকার একটি আমবাগান এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫ এর একটি দল। এ সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, বোমা তৈরির গানপাউডার এক কেজি ৮৫০ গ্রামসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।

আরবিএস
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর