সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের ফল প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে এ দাবি জানান তারা।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সফটওয়্যারজনিত ত্রুটির কারণে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় ‘মেঘনা’ ও ‘সুরমা’ সেট বাদ দেওয়া হয়েছিল। এ নিয়ে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হয়।
তাদের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী রিটকারী ১৫১ জনকে ৬০ দিনের মধ্যে এবং ৩৯ হাজার প্রার্থীকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।
এ অবস্থায় সংশোধিত চূড়ান্ত ফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান চাকরিপ্রত্যাশীরা।
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৯৯
শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত