দিল্লির যন্তর মন্তরে তিন নারী সাংবাদিককে হেনেস্তা

যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে বিক্ষোভের সংবাদ কভার করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে মারাত্মক হেনেস্তা ও যৌন হয়রানির শিকার হয়েছেন তিন নারী সাংবাদিক! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের সময় এই নজিরবিহীন ঘটনা ঘটে।

আক্রান্ত নারী সাংবাদিকদের মধ্যে একজন অভিযোগ করেছেন, দায়িত্ব পালনের সময় পুলিশি অ্যাকশনের ভিডিও ধারণ করার সময় এক সহকারী পুলিশ কমিশনার (এসিপি) তাঁকে মানহানিকরভাবে স্পর্শ করেন এবং শারীরিকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরবর্তীতে মামলা করতে থানায় গেলেও পুলিশ তাৎক্ষণিকভাবে এফআইআর গ্রহণে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হতেই পুরো ভারত জুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

এই ঘটনায় কেন্দ্র সরকারকে আড়ে-বহাল নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি জবাবদিহি দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, তাই অমিত শাহজিকে এর উত্তর দিতেই হবে! তিনি অভিযোগ করেন, যন্তর মন্তরে প্রতিবাদী নারী ও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে পুলিশ, সাংবাদিকদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন নারী সাংবাদিকের অভিযোগ নিতেও যে সরকার ভয় পায়, তারা আসলে কাকে রক্ষা করছে, এমন কড়া প্রশ্ন তুলে পুলিশ বাহিনীর এই আচরণকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য চরম হুমকি বলে আখ্যা দেন রাহুল।

রাজধানীর বুকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন আগ্রাসী আচরণের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গণতন্ত্রে সাংবাদিকদের ভয়ভীতিহীনভাবে কাজের পরিবেশ বজায় রাখা জরুরি। দেশের রাজধানীর বুকেই যদি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তবে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অত্যন্ত অশুভ লক্ষণ। পরিস্থিতির চাপে পড়ে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ তিনটি গ্রহণ করেছে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি সরাসরি ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। দিল্লির রাজপথে মুক্ত সাংবাদিকতার ওপর এমন আঘাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিবাদের ঝড় বইছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায়...
তীর্থযাত্রা শেষে আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল একটি পরিবারের নয়টি প্রাণ। ভারতের রাজস্থান রাজ্যের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ এই সড়ক...
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর