চিকিৎসকদের বদলিতে চালু অনলাইন অটোমেশেন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসককে এই অনলাইন পদ্ধতির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে চিকিৎসকদের অনলাইন বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশে প্রায় ৪০ হাজার চিকিৎসক রয়েছেন। বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে উপজেলা পর্যায় থেকে আমরা অনলাইন অটোমেশন ব্যবস্থা শুরু করেছি। প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসককে নিয়ম মেনে স্বয়ংক্রিয়ভাবে পদায়ন করা হয়েছে। কোনো চিকিৎসককে নিজ উপজেলায় পদায়ন না দেওয়া হলেও পাশের উপজেলায় সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা তদবিরের সুযোগ থাকবে না।

ডেঙ্গুর চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের কোনো অবহেলা নেই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিনটি এখনো শতভাগ নিরাপদ প্রমাণিত না হওয়ায় চাইলেই প্রয়োগ করা সম্ভব হচ্ছে না; তবে এটি আনার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এছাড়া হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩১ অক্টোবরের মধ্যে শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় বিএনপি সরকারের মেয়াদে ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি তথ্যের উল্লেখ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের শেষ বছর ২০২৩ সালে ডেঙ্গুতে অন্তত ১১৩৫ জনের মৃত্যু হয়েছিল। সেখানে সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০৭ জন। আমরা এই মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও যোগ করেন, অনলাইনে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশের সব চিকিৎসকদের জন্য চালু করা হবে। এর ফলে চিকিৎসকদের বদলি কেন্দ্রিক তদবির প্রথা ও অবৈধ লেনদেনের সংস্কৃতি অনেকাংশে বন্ধ হয়ে যাবে।

একাত্তর/এসি
সময়ের স্বল্পতায় অনেক প্রকল্প হাতে নেওয়া সম্ভব না হওয়ায় চলতি বাজেট থেকে ১০ হাজার কোটি টাকা সরকারকে ফেরত দিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আগামী বছর অন্ধকার টানেলের ভেতর থেকে আলো জ্বালাবে...
হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ষষ্ঠ গ্রেডের (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তাকে...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে...
রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও ২০২৬) অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলীয়ভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের...
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত আটটা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে...
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর