ইরাকের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, কিন্তু কেন…

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পিএম

যুদ্ধ বিদ্ধস্ত ইরাক গেল কয়েক বছরে ঘুরে দাঁড়িয়েছে অনেকটা। বিশ্বের বিভিন্ন দেশ শুরু করেছে বিনিয়োগ। বড় অবকাঠামো থেকে শুরু করে আবসন প্রকল্প নির্মাণের জন্য দেশটিতে তৈরি হয়েছে বিশাল শ্রম বাজার।

বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা থাকলেও ওয়ার্ক ভিসা বন্ধ থাকায়, সেই শ্রমবাজারটি দখল করে নিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। তবে উদ্যোগ নিলে এখনও সময় আছে।

এখন ইরাক এক বদলে যাওয়া দেশ। যুদ্ধ পরবর্তী ইরাককে নতুন করে সাজাতে সব চেষ্টাই করছে দেশটির বর্তমান সরকার। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় অবকাঠামো।

রাজধানী বাগদাদের বিভিন্ন জায়গায় চলমান আবাসন প্রকল্পের কাজ। কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি আকাশচুম্বী ভবন। দীঘদিন ধরে চলছে এই নির্মাণযজ্ঞ। 

বাংলাদেশি শ্রমিকদের শ্রমে ঘামে তৈরি হচ্ছে এই ইমারতগুলো। যারা এই নির্মাণ কাজের সাথে জড়িত তার পারিশ্রমিক ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিয়েও সন্তুষ্ট।

শুধু নির্মাণ কাজেই নয় চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সবথেকে বেশি চাহিদা হোটেল আর রেস্টুরেন্টগুলোতে। দিন দিন বাড়ছে যার সংখ্যা। বিভিন্ন দেশের নামি-দামি খাবারের হোটেল রয়েছে এই শহরে।

তার পরেই সব থেকে বেশি বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পাচ্ছে শপিং মলগুলোতে। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ভাল পারিশ্রমিকে কাজ করছেন বাংলাদেশিরা।

স্বাধীন পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন কেউ কেউ। আর স্বল্প পুঁজিতে হোটেল কিংবা দোকান দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন বাকিদের জন্য।

সেই আয়ে ভালভাবেই খেয়ে পড়ে ইরাক থেকে দেশে টাকা পাঠাতে পারছেন তারা। বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকা স্বত্তেও গেল কয়েকবছর ধরে ইরাক সরকার বন্ধ রেখেছে ওয়ার্ক পারমিট দেয়া।

প্রবাসীদের চাওয়া পুনারায় চালু করা হোক কাজের ভিসা। ইরাকের চিকিৎসা সেবাতেও কর্মরত আছেন প্রচুর সংখ্যক বাংলাদেশিরা। সেই গল্প থাকছে আগামী পর্বে।

এআরএস
প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরইমধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য-ডানপন্থি সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে।
২০ হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য একাত্তরকে জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, প্রতিদিন একশ'র বেশি ভিসা দেবার ক্ষমতা নেই তার দূতাবাসের।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর