প্রায় ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আপডেট : ১৭ মে ২০২৪, ০৯:১৯ পিএম

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি সই হয়েছে। এই চুক্তি আওতায় ব্রিটেনে অবস্থান করা প্রায় ১০ হাজার বাংলাদেশির অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়ায় তাদের ফেরত পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার লন্ডনের ব্রিটিশ হোমে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লন্ডন দূতাবাস।

ওই চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশনের এডিশনাল সেক্রেটারি খায়রুল কবির মেনন। আর যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন।

যুক্তরাজ্যের তথ্য বলছে, ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী বা ভিজিটর ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন। মূলত ব্রিটেনে প্রবেশের ‘পেছনের দরজা’ হিসেবে কাজে লাগানোর প্রয়াসে এসব ভিসা ব্যবহার করেছেন তারা।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মোট ১১ হাজার আবেদনের মধ্যে মাত্র পাঁচ শতাংশ আশ্রয় আবেদন সফল হয়েছে। প্রত্যাখ্যাত ১০ হাজারের বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেন, এই চুক্তির অধীনে কেবল ব্যর্থ আশ্রয়প্রার্থীরাই নয়, বিদেশি নাগরিকদের যারা অপরাধী এবং যেসব ব্যক্তি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনের কাজ সহজতর হবে।

লন্ডন দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, ২০১৮ সালে যখন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হই তখন শুধু একটি স্ট্রাটিজিক সংলাপ হয়েছিল। পরে আমার অনুরোধে আরও দুুটি হয়ে গেছে। আমরা গত দুই বছর ধরে চেষ্টা করছিলাম আমাদের ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের। অনেক ইস্যু আছে, যেগুলো নিয়ে তথ্যের আদান-প্রদান হচ্ছে না। আমাদের দেশ থেকে অনেক অপরাধী এখানে পালিয়ে আসেন, তাদের ব্যাপারেও আলোচনা হচ্ছে না। ১৬ মে বাংলাদেশ-ইউকে হোম অ্যাফেয়ার্স নিয়ে প্রথম বৈঠকটি হয়েছে।  

তিনি বলেন, যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের মধ্যে প্রথম ১০টি দেশে বাংলাদেশ নেই। আমার ধারনা এই সংখ্যা কুড়ির নিচে থাকবে। তবু মাসে আমরা গড়ে তিন জন কাগজপত্র ছাড়া ব্যক্তিকে দেশে ফেরত পাঠাচ্ছি। কিন্তু ২০১২ সালের দিক থেকে মাসে গড়ে ১৫০ জনও ফেরত পাঠানো হতো। 

বিবিসির তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ২১ এপ্রিল পর্যন্ত ছয় হাজার ২৬৫ জন ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বেশি। ২০২৩ সালে মোট ২৯,৪৩৭ জন এইভাবে যুক্তরাজ্যে এসেছিলেন।

২০১৮ সালের পরিসংখ্যান সংগ্রহ শুরু পর ২০২২ সালে সর্বোচ্চ সংখ্যা ছিল ৪৫ হাজার ৭৫৫। 

চলতি বছরের মার্চে ইংলিশ চ্যানেল পেরিয়ে সবচেয়ে বেশি এসেছে আফগানরা (৫,৭২৭ জন)। এছাড়া ইরানের তিন হাজার ৭০১ জন, তুর্কির তিন হাজার ২৭৪ জন, ইরিত্রিয়ার দুই হাজার ৮৯৫ জন, সিরিয়ার দুই হাজার ৬৪১ জন, ইরাকের দুই হাজার ৫৭৫ জন, ভিয়েতনামের দুই হাজার ৩৩৮ জন, সুদানের এক হাজার ৮৩১ জন, আলবেনিয়ার ৯১৫ জন, মিশরের ৭০২ জন, অন্য তিন হাজার ৬১৭ জন এবং ৮৬৩ জনকে শনাক্ত করা যায়নি।

২০২৩ সালে ৮৪ হাজারের এরও বেশি মানুষ যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল এক লাখ। এর মধ্যে ছোট নৌকায় করে পার হয়ে আসা মানুষের সংখ্যা ৪৫ শতাংশ। 

একাত্তর/এসি
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর...
কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর