দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ শিপন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১৮ পিএম

বেইলি রোডের আগুনের যে বেদনা আর কষ্টের গল্প জন্ম দিয়েছে তা বলে শেষ করা যাবে না। এক একটি মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে চোখ ভেজানো সব গল্পের। শুক্রবার ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের মর্গের সামনে দিনভর ছিলো এমন অনেক গল্পের আহাজারিতে ভরা। বাতাস ছিলো ভারী।

দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ শিপন পোদ্দার। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে আহাজারি করছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। আগুন দুর্ঘটনার কারণে পরিবারে আকস্মিকভাবে নেমে আসা এমন দুর্যোগকে কিছুতেই মেনে নিতে পারছিলেন কেউ।

সন্তানদের আবদার মেটাতে রেস্তোরাঁয় খেতে গিয়ে প্রাণ হারিয়েছেন শিপন পোদ্দারের স্ত্রী পপি রাণী ও তার দুই সন্তান। রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা যান তারা। বৃহস্পতিবার রাতে বহুতল ভবনটিতে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

ঘটনার দিন রাত ৮টার দিকে গ্রিন কোজি নামের এই ভবনের একটি রেস্তোরাঁয় খেতে যান শিপন পোদ্দারের স্ত্রী পপি রানী। সাথে ছিল সাত বছর বয়সী ছেলে সংকল্প ও তেরো বছর বয়সী মেয়ে সম্পূর্ণা। শিপন জানান, ওরা যখন ওখানে খেতে গেছে, তখনই আগুন লেগেছে। আমাকে ফোন দিয়েছে।

তিনি আরও বলেন, আমি ঢাকার বাইরে ছিলাম। যখন ঠিক শান্তিনগর মোড়ে আসলাম, তখন আর কেউ ফোন ধরছিলো না। রাত পৌনে ১০টার দিকে গাড়ি চালক মোশাররফ হোসেনকে ফোন দিয়ে বাঁচার আকুতি জানান পপি রানী। কথা বলতে বলতেই নিস্তেজ হয় যায় তার কণ্ঠ।

মোশাররফ জানান, এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার পথেই আমাকে ফোন দেয় যে আমরা আটকা পড়েছি আগুনে। কোথায় লেগেছে? বলে যে- রেস্টুরেন্টের নিচে থেকে আগুন আসছে। তখন তাদের বলা হয়েছে যে আপনারা উপরে চলে যান ছাদের দিকে। ছেলে, মেয়ে, মা তিনজনের কেউই আর থাকল না।

পরিবারের তিনজনকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী ও স্বজনেরা। তাদের কান্নার কণ্ঠস্বর যেন বলছে, এমন মৃত্যু যেন আর কারো না হয়। পপির মা বলছিলেন, আমি কি এমন পাপ করেছি যে এত বড় শাস্তি পেলাম! সব শেষ হয়ে গেলো। তাঁকে সাত্ত্বনা দেয়া ভাষা কেউ খুঁজে পাচ্ছিলো না।

পপি রানীর এক স্বজন জানান, আমি ১০টার দিকে খবর পেয়েছি। ভাইয়ের শাশুড়ি ফোন করেছে যে বেইলি রোডে আগুন লেগেছে। ওরা ওখানে গেছে। আটকা পড়েছে। তখন থেকেই শুধু চারিদিকে ফোন দিয়ে খবর নিচ্ছি। কাচ্চি ভাইয়ে রাতের ডিনার শেষ করে আসবে। ওরা শান্তিবাগে থাকে। ছেলে মেয়েদের নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। কেমন ছিল সেই বিভিষিকার মুহূর্ত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, পুরো ভবনে অসংখ্য গ্যাস সিলিন্ডার মজুত ছিল। এমনকি সিঁড়িতেও মজুত ছিল সিলিন্ডার। ফলে ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।

 

এআরএস
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ১৮:৫৫
দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ শিপন
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর বংশালে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঘটা এই আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর বারিধারা এলাকার নদ্দায় পদচারী-সেতুর নিচে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের ১৮নং সড়কের সাততলা ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এরমধ্যে তিনজন একই পরিবারে সদস্য।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর