বেইলি রোডে আগুন: জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

রাজধানীর বেইলি অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।

শনিবার ঢাকাস্থ জাপান দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জাপান দূতাবাস জানায়, অগ্নিকাণ্ডের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার একটি শপিংমলে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনার ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা রইলো। শোকাহত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি গভীর শোক-সমবেদনা। বাংলাদেশের জনগণ ও সরকারকে আমি গভীর সমবেদনা জানাই।

গত বৃহস্পতিবার রাতে আমিন মোহাম্মদ গ্রুপের মালিকানাধীন গ্রিন কোজি কটেজ আগুন লাগে। ওই ভবনটির বিভিন্ন তলায় ছিলো নানান রেস্তোরাঁ।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। ততক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে নিহত হন বহু মানুষ।

সর্বশেষ হিসাব অনুযায়ী ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন।

পুড়ে যাওয়া ভবনে আগুনের সূত্রপাত একটি চা-কফির দোকান থেকেই হয়েছিলো বলে পুলিশের মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ভবন মালিক আমিন মোহাম্মদ গ্রুপসহ দুইটি রোস্তোরাার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

 

 

কেএসএইচ
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৩ মার্চ ২০২৪, ১৮:০২
বেইলি রোডে আগুন: জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর