নগরে এমন মৃত্যুর মিছিল কি কখনোই থামবে না?

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:২৭ পিএম

বেইলি রোডের আগুন কেবল ৪৬টি প্রাণই কেড়ে নেয়নি। অসংখ্য মানুষকে করেছে স্বজনহারা। নিমতলি বা চুড়িহাট্টার পর এই শহর আরও একবার সাক্ষী হলো সন্তানহারা বাবা মায়ের আর্তনাদ আর অজস্র মানুষের কান্নার। প্রিয়জনের মরদেহ নিয়ে ঘরে ফেরা স্বজনদের মুখে একটাই প্রশ্ন ছিলো, অপরিকল্পিত এই নগরে এমন মৃত্যুর মিছিল কি কখনোই থামবে না? 

কি প্রানবন্ত মানুষই না ছিলেন অভিশ্রুতি শাস্ত্রী। তরুণ সাংবাদিক । কাজ করতেন একটি নিউজ পোর্টালে। বৃহস্পতিবার রাতে পরিচিতিদের সাথে রাতের খাবার খেতে বেইলি রোডে গিয়েছিলেন । শুক্রবার দুপুর পর্যন্ত অজ্ঞাতনামা হিসেবে অভিশ্রুতির লাশ পড়েছিলো শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের মর্গে। দুপুর নাগাদ তার পরিচয় জানাজানি হয়। নির্বাক তাঁর বন্ধু ও সহকর্মীরা। 

স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে কয়েকদিন দিন পরই ইটালিতে স্থায়ীভাবে পাড়ি জমাতেন ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোবারক হোসেন। সেটি আর হলো না। বেইলি রোডের আগুন গোটা পরিবারের জীবনের গন্তব্যকেই বদলে দিলো। আগুনে পুড়ে মারা গেলো পরিবারের পাঁচ সদস্য, পড়ে রইলো ভিসা-পাসপোর্ট।

রেষ্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়ে বেইলি একসাথেই প্রাণ দিলেন মোবারক হোসেন, স্ত্রী স্বপ্না আক্তার, দুই মেয়ে কাশফিয়া, আমেনা নূর আর ছেলে আব্দুল্লাহ। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পাঁচজনের নিথর দেহ নিয়ে স্বজনরা রওনা দেন ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে। 

বাবাকে বলেছিলো অফিসের অনুষ্ঠানের জন্য বেইলি রোডে খাবার অর্ডার করেই বাসায় ফিরবে ২৪ বছরের তুষার হাওলাদার। তারও আর ফেরা হলোনা। কখনো ফিরবেও না। সন্তানের লাশের ভার কেমন করে সইবেন এই বাবা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার সম্প্রতি তাঁর গ্র্যাজুয়েশন অধ্যায় শেষ করেছেন।

১০ মার্চ ছিলো তাঁর সমাবর্তন অনুষ্ঠান। কথা ছিলো সেই অনুষ্ঠানে থাকবেন। সেটি আর হলো না। চাকরি ও পড়াশোনার পাশাপাশি দুই বছরের বেশি সময় ধরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন তুষার হাওলাদার।  তার অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন সহপাঠিরাও। 

অন্যদিকে, মালেয়িশয়া যাওয়ার কথা ছিল কুমিল্লার তরুণী রিয়ার। কাটা ছিল টিকেটও। ফ্লাইট শুক্রবার রাতে। কিন্তু বেইলি রোডের সেই আগুন কেড়ে নিলো একটি স্বপ্ন। ওই আগুন শুধু রিয়া নয়, কেড়ে নিয়েছে বোন আলিশার জীবন। নিহত দুই বোন ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিশা।

রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর সাদিয়া আফরিন আলিশা ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই দুর্ঘটনায় মারা গেছে, রিয়া ও আলিশার খালাতো বোন নুসরাত জাহান নিমু। সে ঢাকা সিটি কলেজের ছাত্রী। তারা একই সঙ্গে শপিং করতে গিয়েছিল।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের আগুনে গ্রিন কোজি নামের ভবনে যখন আগুনের সূত্রপাত তখন বিভিন্ন তলার রেস্তোরাঁতে রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন শত শত মানুষ। আগুন লাগার পরপরই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কেউ দৌড়ে চলে যান ছাদে, কেউ দৌড়ে ছুটে যান সিড়ি বেয়ে নিচে নেমে যেতে। 

আর যারা ভেতরে আটকা পরেছিলেন, তাদের অনেকেই একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে নির্মমভাবেই না মারা গেলেন। অভিশ্রুতি, তুষার, কাশফিয়া, রিয়ার মতো ৪৬টি তাজা প্রাণ। ভাগ্য গুণে আগুন থেকে যারা বেঁচে ফিরেছেন ভয়ানক যন্ত্রনা নিয়ে তারা ভর্তি আছেন জাতীয় বার্ন ইন্সটিটিউটে। 

দীর্ঘসময় আগুনে আটকে থেকে সবার রক্তেই ছড়িয়ে পড়েছে বিষাক্ত কার্বন মনোক্সাইড। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় একটু একটু করে ওরা সেরে উঠছে। তবে কেউই এখনো শক্তামুক্ত নন। তবে চেষ্টার সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা। 

একাত্তর/এসি
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ১৯:২৭
নগরে এমন মৃত্যুর মিছিল কি কখনোই থামবে না?
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর