বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকালে পোড়া ভবনটিতে আসেনি কোনো তদন্ত সংস্থার কর্মকর্তারা। তবে এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল বেলা ১১টার পর আসে ঘটনাস্থলে। 

এসময় ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ও এফবিসিসিআই এর সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ভবনটিতে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাননি। 

তিনি আরও জানান, এ ধরনের ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় অনিয়ম নিয়ে ফায়ার সার্ভিস মামলা করলেও সেগুলো বছরের পর বছর ঝুলে থাকে, রায় হয় না।

এদিকে আগুনের ঘটনায় ভবনের নিচতলার চায়ের চুমুক রেস্তোরাঁর দুইজন ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক তিনজন হলেন- ওই ভবনে চায়ের চুমুক খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ম্যানেজার জয়নুদ্দিন জিসান।

ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন এসব কথা জানান। 

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দু'জন ভর্তি আছেন।  

আরবিএস
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ১৩:৩৮
বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর