স্বাভাবিক হচ্ছে বেইলি রোড, আতঙ্ক এখনো

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম

ভয়াবহ আগুনে প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানীর অন্যতম ব্যস্ত বেইলি রোড এলাকা।

আগুনে ক্ষতিগ্রস্ত গ্রিন কোজি কটেজ ভবনের আশেপাশের বেশ কিছু দোকানপাট রোববার সকাল থেকে খুলতে শুরু করেছে।

তবে এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের। এলাকায় এখন যেসব ভবন আছে সেগুলো কতটা নিরাপদ সে বিষয়ে নজরদারি দেয়ারও দাবি তুলেছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার রাতে আমিন মোহাম্মদ গ্রুপের মালিকানাধীন গ্রিন কোজি কটেজ আগুন লাগে। ওই ভবনটির বিভিন্ন তলায় ছিলো নানান রেস্তোরাঁ।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। ততক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে নিহত হন বহু মানুষ।

সর্বশেষ হিসাব অনুযায়ী ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন।

খাবার ও শপিংয়ের দোকান এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য বেইলি রোড জনপ্রিয় এলাকা। আগুনের পর উদ্ধার অভিযানের কারণে শুক্রবার ও শনিবার গ্রিন কোজি কটেজের আশেপাশের সব দোকানপাট বন্ধ থাকে।  

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে দোকানপাট ও শপিংমল খুলতে শুরু করেছে। এদিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এখনো পুড়ে যাওয়া ছয়তলা ভবনটি ঘিরে রাখা হয়েছে।

ভবনের ধ্বংসস্তূপ দেখতে, উৎসুক জনতারও ভিড় দেখা গেছে সেখানে। 

আরবি
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৩ মার্চ ২০২৪, ১৪:৪৫
স্বাভাবিক হচ্ছে বেইলি রোড, আতঙ্ক এখনো
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর