বেইলি রোডে ভবনে আগুন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:৫৯ এএম

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। ওই ভবনে কাচ্চি ভাইসহ কয়েকটি রেস্তরাঁ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ভবনটি ছয়তলা। দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। এছাড়া বেশ কয়েকটি রেস্তরাঁ রয়েছে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে কয়েকজনকে উদ্ধার করেছে। অনেক ছাদে আটকা পড়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার কয়েকজন ডেলিভারি পারসন ভবনে আটকে পড়েছেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যিনি নিজেও ফুডপান্ডায় কাজ করেন।  

ওই ভবনে আটকে পড়া ১৫জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- বাবুর্চী দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০) ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩) রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ইমরানসহ (১৪) ১২ জন। 

কেএসএইচ
টাইমলাইন: বেইলি রোডে আগুন
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
বেইলি রোডে ভবনে আগুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর