বেইলি রোডের অগ্নিকাণ্ডে শিক্ষকসহ নিহতদের শোকে বন্ধ ভিকারুননিসা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:৪৭ এএম

রাজধানী বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমানসহ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রবিবার স্কুল বন্ধ রেখে শোক পালন করছে প্রতিষ্ঠানটি।

সোমবার সব শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

শুক্রবার কলেজ থেকে শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে ছুটির এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তার মেয়ে জান্নাতিন তাজরী (সাবেক ছাত্রী), অষ্টম শ্রেণির মূল প্রভাতি শাখার সাদিয়া আফরিন আলিশা, ফওজিয়া আফরিন রিয়া (সাবেক ছাত্রী) এবং লামিসা ফারিয়া (সাবেক ছাত্রী)।

এই ঘটনায় ভিকারুননিসা পরিবার অত্যন্ত মর্মাহত ও শোকাহত। দুর্ঘটনায় ভিকারুননিসা পরিবারের সদস্যসহ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

নিহত সবার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার প্রতিষ্ঠানের সব শ্রেণির পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে এবং সোমবার সব শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাত তলা ভবনের প্রতিটি ফ্লোরে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এআর
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৩ মার্চ ২০২৪, ১০:৪৭
বেইলি রোডের অগ্নিকাণ্ডে শিক্ষকসহ নিহতদের শোকে বন্ধ ভিকারুননিসা
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর