শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুতে নির্বাক ভিকারুননিসা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম

বেইলি রোডের আগুন কেড়ে নিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষিকসহ সাবেক বর্তমান মিলিয়ে পাঁচ শিক্ষার্থীর প্রাণ। তাদের হারিয়ে শোকে বিহ্বল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। আগুনে নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম আর আহাজারি।

মেয়ে জান্নাতিন তাজরী নিকিতাকে নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যস্ত বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই দোকানে বিরিয়ানি খেতে গিয়েছিলেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন নাহার করিম লাকি। মা ও বোনের সঙ্গে কাচ্চি ভাইতে খেতে যাওয়ার কথা ছিল সাদমান সাকিবেরও।

তবে ভেতরে ঢোকেননি তিনি। বাইরে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তখন ভবনের ভেতরে ছিলেন মা ও বোন। আগুন লাগার পর ওই ভবনে আরও অনেকের সঙ্গে আটকা পড়েন তারাও এবং আরও অনেকের সঙ্গে পুড়ে মারা যান মা-মেয়ে।

শুক্রবার দুপুরে ভিকারুননিসা স্কুলের মা ও বোনের জানাজার সময় সাদমানকে ধরে রেখেছিলেন তাঁর বন্ধুরা। এদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলেও অংশ নেয়া হয়নি। সাকিব বলেন, অপেক্ষা করতে করতেই চোখের সামনে আগুন আর ধোঁয়া দেখতে পান। তিনি বলেন, আম্মুর মোবাইলে কল দিচ্ছিলাম বারবার।

শিক্ষক লাকির স্বামী গোলাম মহিউদ্দীন জানান, তার স্ত্রী দাঁতের ব্যথায় ভুগছিলেন। মেয়েকে সঙ্গে নিয়ে তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে স্ত্রী ও মেয়েকে কাচ্চি খেয়ে আসার জন্য বলেছিলেন তিনি। বিলাপের সুরে সেই আক্ষেপই করছিলেন এই স্বজনহারা মানুষটি।

‘লাকি টিচার’ ছিলেন বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (স্কুল শাখা) ব্যবসায়িক শিক্ষার শিক্ষক। তাঁর পুরো নাম লুৎফুন নাহার করিম (লাকি)। মেয়ে জান্নাতিন তাজরীও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে বেইলি রোডে বহুতল ভবনে আগুনে মৃত্যু হয়েছে দুজনের।

শুধু এই দুজনই নন। বৃহস্পতিবার রাতের আগুনে মৃত্যু হয়েছে ভিকারুননিসার বর্তমান ও প্রাক্তন আরও তিন শিক্ষার্থীর। তাদের মধ্যে রয়েছে স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফরিন। তার বোন ও ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থী ফওজিয়া আফরিন। আরেকজন হলেন লামিসা ইসলাম। তিনিও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা করছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে।

রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের মাঠে শুক্রবার বেলা ২টার দিকে প্রিয় ‘লাকি টিচার’ ও তাঁর মেয়ের মরদেহ পৌঁছার পর শুরু হয় কান্নার রোল। প্রিয় শিক্ষিককে এক নজর শেষ দেখা দেখতে জুমার নামাজের আগে থেকেই সেখানে আসেন তার ছাত্রী অভিভাবক আর তার সহকর্মীরা।

মাঠজুড়ে শিক্ষার্থীদের কান্নায় শোকার্ত হয়ে উঠে পরিবেশ। পরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জানাজা অনুষ্ঠিত হয় দুজনের। জানাজা শেষে বেইলিরোডের আগুনে নিহত প্রিয় শিক্ষিকা ও তার মেয়ের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। বলেন সদা হাস্যোজ্জল এই শিক্ষিকার অকাল মুত্যু মেনে নেয়া যায় না।

শোকাহত এই মানুষগুলো বললেন, অব্যবস্থাপনা আর কর্তৃপক্ষের অবহেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের প্রিয়জন, দাবি করলেন সুষ্ঠু বিচারের। বেইলি রোডর আগুনে নিহত পাঁচ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রোববার স্কুলটিতে শোক ঘোষণা করা হয়েছে।

 

এআরএস
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ২১:৩৬
শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুতে নির্বাক ভিকারুননিসা
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে একটি ১০ তলা একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
ভয়াবহ আগুনের পর জৌলুস হারিয়েছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। দোকানের সংখ্যা যেমন কমেছে তেমনি ক্রেতার সংখ্যাও হাতে গোনা। ব্যবসায়ীরা বলছেন, শুধু আগুনের ঘটনাই নয়। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর