আগুনের সূত্রপাত নিচতলার সিলিন্ডার থেকে: র‍্যাব

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম

নিচতলার একটি দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্রুত ফায়ার সার্ভিস সেখানে পৌঁছালেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়া ছড়িয়ে পড়লে মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকায় মারা যাওয়া ব্যক্তিরা নামতে পারেননি। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গেছে। শুক্রবার সকালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের হাসপাতালে দেখতে এসে এসব তথ্য জানান তিনি।

খুরশীদ বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা। যেকোনো দুর্যোগে র‌্যাব এগিয়ে আসে, এখানেও সহযোগিতার চেষ্টা করেছি। 

তিনি বলেন, আমরা এখনও তদন্ত শুরু করিনি। আমাদের তদন্ত বিভাগ কাজ করছে, কেন এটি ঘটেছে সেটি পেলে বলতে পারব। ইতিমধ্যে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, নিশ্চয়ই তারা বলবে কী কারণে এমন ভয়াবহ অবস্থা হয়েছে। সিঁড়িতে সিলিন্ডার রাখার বিষয়টি দেখতে গেলে, অতীত থেকে এখন পর্যন্ত যত অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বিল্ডিং কোড অনুযায়ী কতটা হয়েছে, তা দেখতে হবে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, সিলিন্ডার গ্যাস ব্যবহার ঝুঁকিপূর্ণ। বাসা-বাড়িতেও আমরা এমন ঘটনা দেখছি। সবাই সবার দায়িত্বটা ঠিকঠাক পালন করলেই হয়। দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি না। তবে আমাদের নিজস্ব একটা তদন্ত তো থাকবেই।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে এক বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায়  এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এআর
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ১৩:১৫
আগুনের সূত্রপাত নিচতলার সিলিন্ডার থেকে: র‍্যাব
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
অভিশ্রুতি শাস্ত্রী না বৃষ্টি খাতুন, বেইলি রোডের আগুনে নিহত নারী সাংবাদিকের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কের সমাপ্তি ঘটেছে।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির প্রেক্ষাপটে তিন দিনে রাজধানীর এক হাজার ১৩২টি রেস্তোঁরায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির পর সরকারের বিভিন্ন সংস্থা ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত ভবনে যেসব অভিযান চালাচ্ছে তাতে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন বিরোধী...
রাজধানীর বেইলি অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর