এবার গুলশানে সড়ক আটকে তিতুমীরের শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

দিনভর মহাখালীর আমতলী ও ওয়ারলেস গেটে অবস্থান শেষে এবার গুলশান-১ আটকে সড়কে অবস্থান নিয়েছে তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯টার পর ব্যস্ততম গুলশানের ওই সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবস্থানের ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অফিস শেষ করা ঘরমুখো মানুষ। সড়কের দু’পাশজুড়ে লম্বা জটের তৈরি হয়েছে।

আজ রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ওই শিক্ষার্থীরা।

জানা গেছে, এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিতুমীর কলেজ পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে, চলবে।

একই দাবিতে আগেও কয়েক দফা কর্মসূচি করেছিলেন কলেজটির শিক্ষার্থীরা।

এবারের দফায় গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় তারা কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন। রাতভর তারা ছিলেন সেখানেই।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল।

এসময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্ম সচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।

একাত্তর/আরএ
রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রাজধানীর গুলশানের নর্দায় একটি মাদ্রাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজধানীর মহাখালীতে ৬৫ বছরের পুরনো ফুয়েল ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীসহ সাত জন। স্টেশন ম্যানেজারের দাবি, সব দোষ ঠিকাদার প্রতিষ্ঠানের।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর