আবার পেছালো টিটিই শফিকুল বরখাস্তের তদন্ত প্রতিবেদন

আপডেট : ১২ মে ২০২২, ০৮:১৭ পিএম

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় ওই ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমার সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৫টার দিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। কিন্তু পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম পাকশীতে উপস্থিত না থাকায় প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়ে ১৬ মে করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিআরএম শাহিদুল ইসলাম জানান, এই মুহূর্তে তিনি ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় তার একাধিক জরুরি বৈঠক থাকায় দুয়েক দিনের মধ্যে পাবনায় ফিরতে পারবেন না। আর আগামী রোববার সরকারি ছুটি থাকায় সেদিনও জমা নেয়া সম্ভব নয়। 

ফলে আগামী সোমবার প্রতিবেদন জমা নেয়া হতে পারে। তদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার বিষয়ে সাংবাদিকের জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ মে  ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। 

দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও পরে আরও তিনদিন সময় বাড়ানো হয়। এর পরে আবারও তিনদিন সময় বৃদ্ধি হলো প্রতিবেদন জমা দেয়ার।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

গত শুক্রবার (৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে নিজ ক্ষমতাবলে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন।


একাত্তর/এসজে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
গত ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আযহায় রেলপথে মানুষকে ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম।
ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা...
আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার রেলসড়ক দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রেল চলাচলের ট্রায়াল রান হবে দুই নভেম্বর।
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে যারা ১৬ বছর দেশ শাসন করেছে, ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে...
মানবসৃষ্ট প্রথম মহাকাশযান হিসেবে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নাসার ৪৯ বছর বয়সী নভোযান ভয়েজার-১; পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। বুধবার, এটি পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’...
লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর