বিএনপির অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা, একাত্তরের সাংবাদিক আহত

আপডেট : ০১ জুন ২০২২, ১০:২৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের ওপর যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

এসময় দায়িত্ব পালনরত একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তার মোবাইল ছিনিয়ে নেয়। এসময় আরও কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজারে এ হামলার ঘটনা ঘটে।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করি আমরা। তারই ধারাবাহিকতায় প্রথমে জমিদারহাট এলাকায় আয়োজিত কর্মসূচিতে বাধা দেয় আওয়ামী লীগ। পরে চৌমুহনী পূর্ব বাজারে আয়োজন করা হয় সেখানে যুবলীগ ও ছাত্রলীগ বাধা দেয় এবং ককটেল বিস্ফোরণ করে।

তিনি আরও বলেন, সাড়ে ১১টার দিকে বাংলাবাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলে সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর সাথে সাথে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আমাদের কর্মসূচিতে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

লাঞ্ছিত সাংবাদিক মিজানুর রহমান জানান, হামলাকারীরা তার মোবাইল সেট নিয়ে হামলার সময় ধারণ করা সব ভিডিও ডিলিট করে দেয়। মোবাইল নেয়ার দুই ঘন্টা পর তাকে মোবাইল ফেরত দেয়। 

এ ঘটনায় জেলা কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিএনপি নেতারা স্থানীয় একজনের কবর জেয়ারত করার সময় ছাত্রলীগ-যুবলীগের মিছিলে মুখোমুখি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় দলের লোকজনকে সরিয়ে দেয়। 

এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান। তার অভিযোগ আমলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 


একাত্তর/এআর

মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর