কিশোরগঞ্জে ছাত্রদল ও যুবদলের ২৫ জনের নামে মামলা

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৫:৪২ পিএম

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদল ও যুবদলের ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে এ মামলাটি রুজু করেন। 

পুলিশ জানায়, এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা যুবদলের সভাপতি জি এস খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ২৫ জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের সাথে সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করে। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ছাত্রদলের একটি মিছিল শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে এসে জড়ো হয়। 

এরপর সেখানে সমাবেশ শেষে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। 

আরও পড়ুন: ১২ বছর বাউল ছদ্মবেশে পালিয়ে অবশেষে গ্রেপ্তার

এতে পুলিশ সদস্য সবুজের মাথা ফেটে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পুলিশের উপর হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। 


একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর