চুয়াডাঙ্গায় মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজের উদ্যোগে চুয়াডাঙ্গায় মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর ও সদর হাসপাতালে তিন শতাধিক রোজাদের মধ্যে এ ইফতার বিতরণ করা হয়। 

এছাড়াও নিয়মিত  তারাবির নামাজের মুসুল্লিদের  বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে ।

ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সাময়িক সংকটে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রমজান ও ইসলামের শিক্ষা। আমার প্রতি জনসাধারণের ভালোবাসার প্রেক্ষিতে  আমার এ উদ্যোগ খুবই সামান্য। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা সম্মিলিতভাবে সাধ্যমত সুবিধাবঞ্চিত মানুষদের  সহযোগিতার হাত বাড়িয়ে দি।  আমি রমজান মাসসহ সবসময় এলাকার মানুষের পাশে থাকব। আমি জনসাধারণের কাছে দোয়া প্রাথী।

image

তিনি আরো জানান, ‘ইফতার বিতরণের ও তারাবির নামাজে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম ২৯ রোজা পর্যন্ত চলবে। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। 

এম এ রাজ্জাক খান রাজ মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য।



একাত্তর/এআর

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি চরএলাহী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ...
দেশের ইতিহাসে সম্ভবত এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। চেয়ারম্যান পদে জয়ী হয়ে শপথ নিয়ে এলাকায় ফেরার আগেই হলেন অপসারণ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে ‘সচেতন নাগরিক সমাজ’।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর