প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কারাগারে যুবক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী-এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কটুক্তি করায় ফারুক হোসেন নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। 

আসামি ফারুক রামগঞ্জের চন্ডীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চন্ডীপুর গ্রামের বাসিন্দা। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার নথির বরাতে তিনি জানান, অভিযুক্ত ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুক ও টিকটক পোস্ট দিয়ে কটুক্তি করে। ঘটনাটি মানহানিকর হওয়ায় চলতি বছরের ১২ মার্চ রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। 

এ ঘটনায় ১৩ মার্চ চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে ফারুকের বিরুদ্ধে মামলা করে। একইদিন লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।

আইনজীবী বলেন, গত ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

 

এআর
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর