বালু বিক্রি নিয়ে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা বালু বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় একাধিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়ায় ইউপি সদস্য সমির মেম্বার ওরফে মিস্ত্রি গ্রুপ ও আলাউদ্দিন হোসেন ওরফে ঠুঁঠা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিনের সমর্থকেরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে। ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত শুক্রবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়। এ নিয়ে  উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাতে সমির মেম্বার ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে মেম্বারের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে। 

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়াই দুই পক্ষ। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্নভাবে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে সংঘর্ষের সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হলে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

অন্যদিকে সমীর মেম্বার দাবি করেন, তিনি বা তার লোক পদ্মা থেকে বালু উত্তোলনের সাথে জড়িত নয়। তাদের এক সমর্থক ঠুঁঠাপাড়া থেকে ট্রাক্টরে করে মাটি আনার সময় আলাউদ্দিনের ছেলে মাসুদ ট্রাক্টর চালককে মারধর করেন। বিষয়টি জেনে তিনি ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করে। এর জেরে প্রতিপক্ষরা তার ৭/৮ জন সমর্থককে বেধরক পিটিয়ে আহত করে। এদের মধ্যে হাসান ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

তার অভিযোগ, আলাউদ্দিনের সমর্থকরা তার সমর্থক জমসেদ ও তার স্বজনদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি গরু ও টাকা-পয়সা লুটপাট করে নিয়ে গেছে।

এদিকে আলাউদ্দিন হোসেন জানান, তারা অবৈধ বালুর ট্রাক্টর স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তা দিয়ে চলাচলে বাধা দেয়ায় সমীর গ্রুপ তাদের ওপর হামলা করেছে। আর এ অপরাধে তাদের গ্রামের প্রায় ১০/১২ জনকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে। এদের মধ্যে গাজির ছেলে মিঠুন, গোলাব, জসিম, মিজানুর ও নুহুর অবস্থা আশঙ্কাজনক। তার গ্রামের কাউসার ও অপর একজনের বাড়িতে সমীর গ্রুপ আগুন দিয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন জানান, শিবগঞ্জে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের কাউকে কোনো অনুমতি দেয়া হয়নি। যারা বালু তুলবে তাদেরই আইনে আওতায় আনা হবে। আর অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ হয়ে থাকলে তা খোঁজ নেয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর