নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:০৫ পিএম

মধ্যরাত থেকে সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। এরইমধ্যে সাগরে মাছ ধরার প্রস্তুতি শেষ করেছেন ভোলার ৬৩ হাজার জেলে।

কিন্তু সাগরে লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছে না।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলছেন, নিষেধাজ্ঞার কারণে এবার সাগরে বেশি মাছ পাওয়া যাবে।

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মঙ্গলবার মধ্যরাতে। ভোলার জেলেপাড়ায় আনন্দের আবহ। গত কয়েকদিন ধরে কেউ জাল বুনেছেন, কেউ মেরামত করেছেন ফিশিংবোট। মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছেন জেলেরা।

নিষেধাজ্ঞার সময় সংসার চলেছে ধার-দেনা করে। সরকার এসময় চাল দিলেও সবার ভাগ্যে জোটেনি সেই সহায়তা, অভিযোগ জেলেদের।

এখন সাগরে জালে ধরা পড়বে মাছ, কাটবে সঙ্কট-এমন আশা করছেন জেলেরা। তবে আজই সাগরে যেতে পারছেন না তারা। কারণ সাগরে চলছে নিম্নচাপের বৈরি আবহাওয়া।

সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় এ বছর ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন আগের চেয়ে বাড়বে বলে জানিয়েছেন ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে বন্ধ থাকে মাছ শিকার। এসময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে দুই মাসে ৮৫ কেজি চাল দেয় সরকার।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর