জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে: নাহিদ ইসলাম

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এরমধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। 

সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই সনদ দিতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

পথসভায় স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন।

আরবিএস
জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
অযথা সমালোচনার পরিবর্তে বিরোধী দলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনেও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ...
৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর