চাঁদপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক সৈয়দ তাফাজ্জল হোসেন হিরু এই রায় দেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- জেলার কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির শামীম হোসেন (২৮) ও পাড়াগাঁও গ্রামের সোহাগ হোসেন। যাবজ্জীবন সাজার আসামির নাম মো. রাব্বি হোসেন (২৮)। তিনি কান্দিরপাড় গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা।

হত্যার শিকার মাদ্রাসা ছাত্রের নাম মিলন হোসেন (১২)। সে কচুয়া কান্দিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির মো. তাজুল ইসলামের ছেলে ও চাপাতলী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

মামলার বিবরণে জানা গেছে, মিলনের বাবার সঙ্গে আসামিদের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। ২০১৫ সালের ২৯ জুন দুপুরে মিলন বাড়ি থেকে পাশের রহিমানগর বাজারে যায়। এরপর বাড়ি না ফেরায় পরদিন কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করে তার ভাই মো. রিপন হোসেন। 

দুই জুলাই স্থানীয়দের মাধ্যমে মিলনের পরিবার জানতে পারে শামিম, সোহাগ ও রাব্বি মিলনকে পানিতে ডুবিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে।

বাদি রিপন জানান, স্থানীয়রা প্রথমে শামীমকে আটক করে। জিজ্ঞাসাবাদে বাকি দুই জনের নাম পাওয়া যায়। এরপর তাদের স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ দুই জুলাই ঘটনাস্থল থেকে মিলনের মরদেহ উদ্ধার ও আসামিদের থানা হেফাজতে নেয়।

ওই দিনই রিপন হোসেন বাদি হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলী ২০১৬ সালের আট জানুয়ারি আদালতে চার্জশিট দেন। 

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কামাল উদ্দিন আহমেদ বলেন, মামলাটি দীর্ঘ ১০ বছর চলাকালীন ২২ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। আসামিদের অপরাধ স্বীকার ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক তাদের উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে শামিম হোসেন ও সোহাগ হোসেনকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি রাব্বিকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান অ্যাড. কামাল উদ্দিন।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর