কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এসময় তারা সড়ক অবরোধ করেও বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচলরত যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়। কিন্তু সেতু নির্মাণের পর ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সড়কের বিভিন্নস্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের।

তাদের অভিযোগ, কাঞ্চন সেতুর যে টোল আদায় হয় তা সরকারি কোষাগারে জমা হয় না।

তারা টোল প্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্বপাশ থেকে সরিয়ে ব্রিজের পশ্চিম পাশে অথবা কালাদী স্থানান্তরের জন্য দাবি জানান।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানার ইনচার্জ মো. লিয়াকত আলী বিক্ষোভকারীদের সব দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর