রাজবাড়ীতে গৃহস্থকে হত্যায় ১০ জনের যাবজ্জীবন

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

রাজবাড়ীতে আলোচিত গৃহস্থ আব্দুল ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে জেলসাজা দেওয়া হয়েছে। পাশাপাশি মামলা থেকে খালাস পেয়েছেন তিন জন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সাইদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, মিরাজ মৃধা ও ঠান্ডু মৃধা। রায়ের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

আদালত ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ জুন ঈদের দিন সকালে জমি নিয়ে বিরোধে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চি গ্রামের আব্দুল ছাত্তার মৃধাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে তারই আপন ভাই মিরাজ মৃধা, ভাতিজা সাইদ মৃধাসহ তাদের সহযোগীরা। 

পরে এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট। 

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর