মধ্যরাতে গেটের তালা ভেঙে ডাকাত দল ঘরে, জিম্মি করে লুটপাট

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার ছোট ফাউসা এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবার জানায়, রাত দেড়টার দিকে আট থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে লুটতরাজ শুরু করে।

পরিবার জানায়, আলমিরা ভেঙে নগদ ২১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় এক লাখ ২০ হাজার টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনা জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ডাকাতির ঘটনায় ছোট ফাউসা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাটিতে পুলিশের টহল বাড়ানোর দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর