শুধু সমঝোতা স্মারক নয়, বাস্তবায়নও নিশ্চিত করতে হবে: ড. আল-মামুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বা শিল্প-শিক্ষা সহযোগিতা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ-সংক্রান্ত সেমিনার আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি সমঝোতা স্মারক  সই হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Industry-Academia Collaboration’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। ‘Bridging Knowledge with Industry for a Sustainable Future’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন।

অধ্যাপক মামুন উল্লেখ করেন, শুধূ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে এগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পরও কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতার অভাব অনুভব করেন। এই ব্যবধান ঘোচাতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে নিয়মিত পাঠ্যক্রম পর্যালোচনা, দক্ষ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট ও বাস্তব প্রকল্পে কাজের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

ইউজিসি সদস্য জানান, সরকারের অঙ্গীকার বাস্তবায়নে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন, নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং স্নাতক পর্যায়ে ৩-৬ মাসের পেইড ইন্টার্নশিপকে শিক্ষাক্রমের অংশ করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো কেবল চাকরিপ্রার্থী তৈরি না করে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্রে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ. কে. এম. ফাহিম মাশরুর।

একাত্তর/এআরএস
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব ও দক্ষতার ব্যবধান দূর করতে ‘ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ...
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তাদের খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এর ফলে দেশের...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হতে হলে সাধারণভাবে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে ধারণা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই...
ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে দাফন করা হয়েছে জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে।
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর