বেনাপোলে পাঁচ কোটি টাকার স্ক্যানার তিন মাস ধরে অকেজো

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পাঁচ কোটি টাকার কন্টেইনার স্ক্যানার তিন মাস ধরে অকেজো হয়ে পড়েছে। এতে বন্ধ রয়েছে আমদানি পণ্য বোঝাই ট্র্যাকে স্ক্যানিং। ফলে আমদানি করা পণ্যের ভেতরে নিষিদ্ধ পণ্য আছে কি না তা যাচাই করা সম্ভব হচ্ছে না।

পোর্ট সূত্র জানায়, চীনের একটি কোম্পানি ২০২০ সালের এপ্রিল মাসে কন্টেইনার স্ক্যানারটি স্থাপন করে। এরপর দেশটির ইঞ্জিনিয়ার তিন মাস কাস্টমস অফিসারদের প্রশিক্ষণ দেন। ২০২৩ সালের নভেম্বর মাসে এটি বিকল হয়ে পড়ে। তারপর থেকে মেশিনটি চালু করতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এনবিআরে একাধিকবার চিঠি দিয়েছে। কিন্তু আজও তা চালু হয়নি।  

সূত্রটি জানায়, পণ্য দ্রুত খালাশে মেশিনটি বাসানো হয়েছে। মেশিনটি ট্রাকের পণ্য ছবি আকারে স্ক্যান করে কম্পিউটারে ধারন করে রাখে। কোনো অনিয়ম দেখলেই স্ক্যানার রেড সিগনাল দেয়। যে সব পণ্য স্ক্যান হয় সেগুলো আর পরীক্ষার দরকার হয়না। 

অত্যাধুনিক মেশিনটি রাসায়নিক, মাদক, অস্ত্রসহ মিথ্যা ঘোষণার পণ্য শনাক্ত করতে সক্ষম। চীনা ইঞ্জিনিয়ার চলে যাওয়ার পর মেশিনটি পরিচালনার দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস। 

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, অতি দ্রুত এই স্ক্যানার সচল করা দরকার।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, আমরা কন্টেইনার স্ক্যানার মেরামতের জন্য একাধিকবার জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছি। আশা করি এটি দ্রুত মেরামত করা হবে। 

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর