যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম

যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া এলাকায় গৃহবধূ খাদিজা খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গৃহবধূর মৃত্যুর পর থেকে স্বামী ও স্বজনরা পলাতক। 

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ঘাতক স্বামী আনোয়ার হোসেন এই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিন বছর আগে পারিবারিকভাবে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়।

নিহত খাদিজা খাতুনের বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই খাদিজার স্বামী আনোয়ার বিভিন্ন সময়ে খাদিজাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে কখনও ৫০ হাজার আবার কখন এক লাখ টাকা এনে দেবার দাবি জানাতেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ ছিলো। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় প্রায়ই খাজিদাকে নির্যাতন করতেন স্বামী ও তার স্বজনরা।

শুক্রবার সকালে যৌতুকের টাকা নিয়ে খাজিদার সঙ্গে তার স্বামীর বিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে তার স্ত্রীকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই খাজিদার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর তার স্বামী আনোয়ার এবং বাড়ির লোকজন পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, পুলিশ খাদিজা খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক স্বামী ও তার স্বজনরা পালিয়েছে। খাদিজার বাবা এমারত হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর