মাঘের শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

মাঘ মাসের অর্ধেকটা শেষ হয়েছে গেছে। আর ঠিক এই সময়ে চলে যাওয়ার আগে দেশজুড়ে জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রার পারদ নিম্নমুখী। সকাল গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখছেন না অধিকাংশ এলাকার মানুষ। অনেক জায়গায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। আর তাতেই যবুথবু বৃদ্ধ ও শিশুরা। হাসপাতালে ভিড়ও বাড়ছে। বরাবরের মতোই শীতে সবচেয়ে বেশি কষ্টে উত্তরের মানুষ ও প্রাণিকুল। 

পঞ্চগড়

পঞ্চগড়ে টানা তিন দিন থেকে বইছে মৃদু শৈত্য প্রবাহ। বেড়েছে শীতের তীব্রতাও। এমন অবস্থায় শীতজনিত কারণে হাসপাতালে বাড়ছে রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্করা। রোগীর চাপে বেড না পেয়ে বারান্দায় ঠাঁই হচ্ছে অনেকের। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 

শনিবার (৩১ জানুয়ারি) তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এদিন দেশের সর্বনিম্ন।

নওগাঁ

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে নওগাঁ জেলা। সঙ্গে রয়েছে তীব্র শীত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নওগাঁ কুয়াশায় ঢেকে আছে। আর সন্ধ্যা থেকে অনুভূত হচ্ছে তীব্র শীত। শুক্রবার সকাল ৯টার দিকেও সূর্যের দেখা না মেলায় দূরপাল্লার যানবাহন চলছে ধীর গতিতে। 

এদিকে শীতের কারণে পথচারীরা কম চলাচল করায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা। বৃষ্টির মতো শিশির পড়ে শিশির পড়ে রাস্তাঘাট ভিজে যাওয়ায় দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। 

শনিবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা বৃহস্পতিবারের চেয়ে দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। 

একাত্তর/এসি
উত্তরাঞ্চরে জেঁকে বসা শীতের আস্তানা যেন এখন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। বুধবার (১৪ জানুয়ারি) নিয়ে টানা ছয় দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপামাত্রা রেকর্ড...
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর