সন্ত্রাসবিরোধী আইনে কাশ্মীরি মানবাধিকারকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৩:২৫ পিএম

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লংঘনের কড়া সমালোচক খুররম পারভেজকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসে অর্থায়ন ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সন্ত্রাসবাদ মোকাবেলার দায়িত্বে থাকা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাকে গ্রেপ্তার করে। খবর বিবিসির।

সোমবার (২২ নভেম্বর) পারভেজের বাড়ি এবং শ্রীনগরে জেকেসিসিএসের কার্যালয়ে তল্লাশি চালায় এনআইএ কর্মকর্তারা। পরে পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে গ্রেপ্তার দেখায়। এ বিষয়ে পারভেজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ায় জামিন পাওয়া বেশ কঠিন হবে এই মানবাধিকারকর্মীর জন্য।

এরইমধ্যে মানবাধিকার নিয়ে কাজ করে সুপরিচিত পারভেজকে গ্রেপ্তারের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তাকে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: ১৩ বছরে ১১ সন্তান, আগ্রহ নেই জন্ম নিয়ন্ত্রণের

ভারতশাসিত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লংঘন ও অত্যধিক বল প্রয়োগের বিষয়ে পারভেজের সংগঠন জম্মু কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটি (জেকেসিসিএস) কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কড়া সমালোচক পারভেজ এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেসেরও (এএফএডি) চেয়্যারপার্সন। সংস্থাটি মূলত কাশ্মীর ও এশিয়ার বিভিন্ন স্থানে মানুষের গুম হওয়া নিয়ে কাজ করে থাকে।

এর আগে বিতর্কিত জননিরাপত্তা আইনে ২০১৬ সালের সেপ্টেম্বরে তাকে আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের আগের দিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৩তম অধিবেশনে যোগ দিতে তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে তৎপর মানবাধিকারকর্মীদের চাপে গ্রেপ্তারের ৭৬ দিন পর ছাড়া পান এ মানবাধিকারকর্মী।


একাত্তর/টিএ

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর