পাকিস্তানে 'ভুলে' মিসাইল ছোঁড়ার কথা স্বীকার ভারতের

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৯:৪৬ পিএম

পাকিস্তানের দিকে ভুলক্রমে মিসাইল ছোঁড়ার কথা স্বীকার করেছে প্রতিবেশি দেশ ভারত। 

শুক্রবার (১১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এ সপ্তাহে রুটিন মেইন্টেনেন্সের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটে। 

এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মার্চ রুটিন মেইন্টেনেন্সের সময় যান্ত্রিক গোলযোগের কারণে ভুলক্রমে ছোঁড়া একটি মিসাইল পাকিস্তানের সীমানার মধ্যে গিয়ে পড়ে। 

এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে স্বস্তি প্রকাশ করে তারা। সেইসাথে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দেয়া হয়েছে। 

আগেরদিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের হাই কমিশনারকে তলব করেছিলো পাকিস্তান।

আরও পড়ুন: 'যৌনোদ্দীপক' বলে জাপানে স্কুলে মেয়েদের পনিটেইল নিষিদ্ধ

তাদের অভিযোগ ছিল, একটি দ্রুত গতি সম্পন্ন উড়ন্ত বস্তু ভারতের সিরসা শহর থেকে এসে পাকিস্তানের মিয়া চান্নু শহরের কাছ দিয়ে উড়ে গেছে। 

এ ধরনের অসতর্কতা এড়াতে পদক্ষেপ নিতে ভারতকের হুঁশিয়ার করে দেয় তারা। 

পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশি দেশের মধ্যে অসতর্কতাবশত দুর্ঘটনা ঘটে যেতে পারে সতর্ক করে দিয়ে আসছেন সামরিক বিশেষজ্ঞরা। 

১৯৪৭ সালের পর দুই দেশের মধ্যে চারটি বড় যুদ্ধের পাশাপাশি অসংখ্য ছোটখাটো সংঘর্ষ হয়েছে। 


একাত্তর/এসজে


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর