'যৌনোদ্দীপক' বলে জাপানে স্কুলে মেয়েদের পনিটেইল নিষিদ্ধ

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৮:৪১ পিএম

স্কুলের বাচ্চাদের ওপর কঠোর নিয়মকানুন আরোপ করার জন্য বেশ দুর্নাম রয়েছে জাপানের। অন্য সবকিছুর পাশাপাশি ইউনিফর্ম ও চুলের স্টাইল নিয়েও রয়েছে কঠিন নিয়ম।

সেখানে বাচ্চারা শুধু সোজা কালো চুল নিয়ে স্কুলে যেতে পারে। এই নিয়মের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের প্রমাণ দিতে হয় যে তার চুল কৃত্রিমভাবে রঙ বা স্টাইল করা হয়নি। 

এবার মেয়ে শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করেছে জাপানের বেশ কিছু স্কুল। বলা হয়েছে, পনিটেইল বেঁধে স্কুলে যেতে পারবে না মেয়েরা। 

কারণ, এমন চুলের স্টাইল ছেলে শিক্ষার্থীদের 'উত্তেজিত' করে তুলতে পারে। এ ব্যাপারে জানার প্রতিবাদ করছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

দেশটির বিভিন্ন স্কুলে কাজ করা সাবেক শিক্ষক মোতোকি সুগিয়ামা কানাডীয়-মার্কিন ম্যাগাজিন ভাইসকে জানিয়েছেন, পনিটেইল করলে মেয়েদের ঘাড় দেখা যায়, যা দেখে ছেলেরা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে পারে। এজন্য তিনি কাজ করেছেন এমন অনেক স্কুলেই এই স্টাইল নিষিদ্ধ। 

আরও পড়ুন: হত্যাকারী তেরানের বয়ানে চে হত্যার সেই মুহূর্ত

তিনি বলেন, এ ধরনের অনেক ড্র্যাকোনিয়ান নিয়মই জাপানের স্কুলগুলোতে প্রচলিত। শিক্ষার্থীরা এগুলোতে এতো অভ্যস্ত হয়ে গেছে যে তারা মেনে নিতে বাধ্য। প্রতিবাদ করেও লাভ নেই। 

এমনকি, ড্রেস কোড মেনে চলা হচ্ছে কিনা তা দেখতে শিক্ষকরা শিক্ষার্থীদের চেঞ্জিং রুমেও ঢুকে পড়েন বলে অভিযোগ রয়েছে। 

মেইজি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসাও নাইতো বলেন, এসব নিয়ম চালু করা হয়েছে যেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগে কোনো রকমের ব্যাঘাত না ঘটে।  

তবে তিনি বলেন, পনিটেইলের এ নিয়মের কোনো ভিত্তি নেই কেননা, শিক্ষার্থীদের ছোট বব স্টাইলে চুল কাটতে নিষেধ করা হয়না, যেখানে একই পরিমাণ ঘাড় উন্মুক্ত থাকে। 


একাত্তর/এসজে

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর