নরওয়ে যাচ্ছে ন্যাটো সেনারা

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:৪৩ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৭তম দিনে ন্যাটো জানিয়েছে, মহড়ার উদ্দেশ্যে নরওয়েতে সেনা পাঠাচ্ছে তারা। 

সোমবার (১৪ মার্চ) থেকে শুরু হওয়া 'কোল্ড রেসপন্স এক্সারসাইজে' ২৭টি দেশের ৩০ হাজার সেনা, দুইশ' বিমান এবং অর্ধশত জাহাজ অংশ নেবে বলে জানিয়েছে বিবিসি।

এটি এবছর এখন পর্যন্ত ন্যাটো সামরিক জোটের সবচেয়ে বড় সামরিক মহড়া হতে চলেছেযা শেষ হবে আগামী ১ এপ্রিল। 

এ মহড়ার ফলে নরওয়ের ঠাণ্ডা আবহাওয়ায় সৈন্যরা স্থল, আকাশ ও নৌপথে তাদের যুদ্ধের কৌশল আরও ভালোভাবে চর্চা করতে পারবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: রাশিয়াকে বাইডেনের কড়া হুঁশিয়ারি

রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ' কিলোমিটার দূরে এ মহড়া অনুষ্ঠিত হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই এ মহড়ার পরিকল্পনা করা হলেও, যুদ্ধের প্রেক্ষাপটে এ মহড়া নতুন গুরুত্ব লাভ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী অড রজার ইনোকসেন বলেন, 'নরওয়ে ও এর মিত্র দেশের নিরাপত্তার জন্য এই মহড়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা একসাথে নরওয়ের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে কাজ করবো।' 


একাত্তর/এসজে

ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর