রুশ সাইবার হামলা রুখতে ইউক্রেনে বিশেষ বাহিনী

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:৫৩ পিএম

সশস্ত্র যুদ্ধের মতো ইউক্রেন রাশিয়ার মধ্যে ভার্চুয়াল জগতেও চলছে যুদ্ধ। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া দেশটির সাইবার জগতে অনবরত হামলা চালাচ্ছে।

প্রতিরোধ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধে নামতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার যোদ্ধা বা স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাচ্ছে ইউক্রেন।

শুধু অস্ত্র নয়, নেট দুনিয়াতেও তুমুল লড়াই চলছে ইউক্রেন-রাশিয়ার। চাইলে যে কেউ এই সাইবার যুদ্ধে অংশ নিতে পারবেন।

শুনতে অবাক লাগলেও ইতিহাসে এবারই প্রথম এমনটা জানিয়েছে, চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিসের গবেষণা শাখাও।

ইউক্রেন সরকারের অভিযোগ, রাশিয়া তাদের দেশের সরকারি ও ব্যাংকিং ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালাচ্ছে। পাল্টা অভিযোগ করেছে মস্কোও।

অনলাইন নিরাপত্তা ব্যবস্থা ভাঙ্গতে ঢুকিয়ে দেয়া হচ্ছে মেল ওয়্যার, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে ভুল তথ্য। চেষ্টা হচ্ছে বিভিন্ন ব্যাংকে ঢুকে টাকা হাতিয়ে নেয়ারও।

তবে পাল্টা পদক্ষেপও নিচ্ছে ইউক্রেন। রাশিয়ার হামলার পরপরই আইটি আর্মি অব ইউক্রেন নামে একটি বাহিনী তৈরি করেছে দেশটির ডিজিটাল মন্ত্রণালয়।

ম্যাসেঞ্জার প্লাটফর্ম টেলিগ্রামে রয়েছে তাদের চ্যানেল যার সদস্য সংখ্যা দুই লাখ ৯০ হাজারের বেশি। প্রতিদিনই বাড়ছে এই চ্যানেলে গ্রাহক সংখ্যা।

এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিক থেকে যারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে চায় তাদের আহবান জানানো হচ্ছে। রাশিয়ার ডিজিটাল অবকাঠামো ভেঙ্গে ফেলাই এই চ্যানেলের লক্ষ্য।

আইটি আর্মিতে আছেন অ্যানোনিমাস নামের হ্যাকার কর্মীরা। গত দুই সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডাটাবেজ থেকে তথ্য ফাঁসে সফল হয়েছেন বলে দাবি তাদের।

আরও পড়ুন: পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ দিলেন ইলন মাস্ক

একইসাথে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস হ্যাক করে রাশিয়ার হামলা সংক্রান্ত খবরও প্রকাশ করেছে তারা।

সাইবার সিকিউরিটি কোম্পানি সাইবারপ্রুফের প্রেসিডেন্ট ইউভাল ওলম্যান বলছে, প্রায় চার লাখ বহুজাতিক হ্যাকার ইউক্রেনকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

এদিকে, ইউক্রেনের ওপর সাইবার হামলার বিষয়টি বরাবরের মতো অস্বীকার করছে মস্কো। যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাসও বলছে, সাইবারস্পেসে কোনো অপারেশন চালায়নি রাশিয়া।


একাত্তর/আরএ

এরইমধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পূর্ব ইউক্রেনের শহর দিনিপ্রোর আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছে। বিবিসির বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় আবাসিক ভবনের উপরের...
ইউক্রেনে রাশিয়ান এক যুদ্ধ সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত সংস্থা। প্রথম থেকেই রাশিয়া এই হত্যাকাণ্ডে ইউক্রেনের ক্লাস্টার বোমা ব্যাবহারকে দায়ী করে...
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।নিহতদের মধ্যে একটি আবাসিক ভবন থেকে চারজনের মরদেহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর