চালকবিহীন যাত্রীসেবা চালু করছে চীন

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৯:১৮ পিএম

শীঘ্রই চালকবিহীন ট্যাক্সিসেবা চালু করতে যাচ্ছে চীন। দেশটির ড্রাইভিং স্টার্টআপ কোম্পানি পনি.এআই ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি বিএআইডিইউ যৌথভাবে শিগগিরই বিভিন্ন শহরে এই সেবা চালু করতে যাচ্ছে।

বুধবার (২৮ এপ্রিল) বিএআইডিইউয়ের টুইটার হ্যান্ডেল থেকে করা এক টুইটবার্তায় বলা হয়েছে, চীনের সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন শহরে এই সেবা শুরু করার অনুমোদন দিয়েছে।

চালকবিহীন এসব ট্যাক্সির নাম দেওয়া হয়েছে ‘রোবোট্যাক্সি’। আগ্রহী যাত্রীরা এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি ডাকতে পারবেন। প্রতিটি রোবোট্যাক্সির চলাচল ২৩ বর্গকিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তবে চালকের আসনে কোনো মানুষ না থাকলেও চালকের পাশের যাত্রী আসনে কোম্পানির একজন ব্যক্তি থাকবেন এসব ট্যাক্সিতে। জরুরি মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ট্যাক্সির নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই এই ব্যবস্থা রেখেছে পনি.এআই ও বাইদু।

এর আগেও কয়েকবার চীনে চালকবিহীন ট্যাক্সিসেবা চালুর উদ্যোগ নিয়েছিল বিভিন্ন কোম্পানি। সর্বশেষ ২০২০ সালে দেশটির দক্ষিনপূর্বাঞ্চলীয় শহর শেনজেনে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি ছাড়া হয়েছিল। অটোএক্স নামের একটি চীনা কোম্পানি শুরু করেছিল এই সেবা।

তবে বিভিন্ন জটিলতার কারণে অল্প কিছুদিনের মধ্যেই এই পরীক্ষামূলক সেবা বন্ধ করে দিতে বাধ্য হয় অটোএক্স। সেই হিসেবে পনি.এআই ও বিএআইডিইউ প্রথম চীনে এই পরিষেবা শুরু করার সরকারি অনুমোদন পেল।


একাত্তর/এসএ

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর