সাইকেল থেকে পড়ে গিয়েই উঠে দাঁড়ালেন বাইডেন

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:৩৪ পিএম

আবারও আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের পতন। তবে তিনি এবার পড়ে গেছেন সাইকেল থেকে। নিজের বাড়িতে বেড়াতে গিয়েই এমন অঘটনের ঘটিয়েছেন তিনি। 

আমেরিকার ডেলাওয়ার রাজ্যে নিজের সৈকত লাগোয়া বাড়ির কাছে সকালের দিকে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তখনই ঘটলো বিপত্তি। 

ফার্স্ট লেডি জিলকে সঙ্গে নিয়ে সাইকেল চালাতে বের হন জো বাইডেন। হঠাৎ সাইকেল থেকে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও কোনও চোট বা আঘাত লাগেনি তার। 

পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আশ্বস্ত করে ৭৯ বছর বয়সী বাইডেন বলেন, তিনি ভালো আছেন। পরে অবশ্য বাইডেন বাকি দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

বাইডেনের সেই সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কমেন্ট বক্সে একে পুতিনের কারসাজি বলে ঠাট্টাও করেছেন কেউ কেউ।

আরও পড়ুন: জাপানে বিয়ের প্রতি অনাগ্রহ আরও বাড়ছে

ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই ধপাস করে মাটিতে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন।

image


প্রেসিডেন্টকে সাইকেল চালাতে দেখে আশেপাশে ভিড় জমান অনেকেই৷ তাঁদেরকে দেখেই সাইকেল থামাতে যান বাইডেন। তখনই শরীরের ভারসাম্য হারান তিনি।

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর