কোরীয় উপদ্বীপের কাছে সামরিক মহড়া চালাবে চীন

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:২৭ এএম

তাইওয়ান ঘিরে গত চারদিন ধরে চলা নজিরবিহীন সামরিক মহড়া শেষ না হতেই কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন।

রোববার (৭ আগস্ট) পীত সাগরে ১৫ আগস্ট পর্যন্ত মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা। 

অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই‌ সাগরে সোমবার (৮ আগস্ট) থেকে এক মাস ধরে মহড়া চলবে। এসব মহড়ায় লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হবে। 

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধজাহাজের তৎপরতা দেখা গেছে।

আরও পড়ুন: ইসরাইল-ফিলিস্তিনের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি

তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দুপুরের পর থেকে তাদের বিমান এবং জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া শুরু হবে। তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে।

এদিকে এক সামরিক বিশ্লেষকের চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে চীন।  


একাত্তর/এসজে 

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর