সাড়ে ১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করবে জনসন

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯:৪৫ পিএম

গুণগত মান নিয়ে সমস্যা থাকার কারণে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের একটি কারখানায় উৎপাদিত প্রায় ১৩৫ মিলিয়ন বা সাড়ে ১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।  

কোম্পানিটির বরাতে এবিসি নিউজ জানায়, এসব টিকা ২০২১ সালের আগস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদিত হয়েছে। তবে মান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এসব টিকা। 

এর আগে একই কারখানায় তৈরি ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডোজ টিকাতেও সমস্যা দেখা দিয়েছিল। 

এ বছরের মে মাসে মার্কিন সংসদের এক প্রতিবেদন থেকে জানা যায়, জনসন অ্যান্ড জনসন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পণ্যের মান নিয়ন্ত্রণের সমস্যাকে আড়ালের চেষ্টা করেছে। 

আরও পড়ুন: মেক্সিকোর উত্তর সীমান্তে দাঙ্গায় নিহত ১১, আহত অর্ধশত

কোম্পানি বলছে, এসব টিকা বাজারে প্রবেশ করেনি। যে কারখানায় এ সমস্যা দেখা দিয়েছে, তাদের সঙ্গে করোনা টিকা উৎপাদন চুক্তি বাতিল করবে জনসন অ্যান্ড জনসন। 

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা মার্কিন সরকার দ্বারা প্রাথমিকভাবে অনুমোদিত তিনটি টিকার মধ্যে একটি। কিন্তু রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকির কারণে মার্কিন সরকার এই টিকার ব্যবহার সীমিত করেছে।


একাত্তর/আরবিএস  

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর