দক্ষিণ সুদানে জমি নিয়ে সংঘর্ষে ২৭ জন নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৭:২১ পিএম

দক্ষিণ সুদানে জমি নিয়ে দুই গোত্রের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। 

বুধবার (১২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিয়ে বিবাদের জেরে সুদান সীমান্তবর্তী ওয়ারাপ রাজ্যে টুইক গোত্রের সশস্ত্র তরুণরা প্রতিবেশি আবেই শহরের বাসিন্দাদের ওপর হামলা চালায়। 

ওয়ারাপ রাজ্যের প্রতিনিধিত্বকারী দক্ষিণ সুদানের সংসদ সদস্য আরিচ মায়ার আরিচ জানান, এ সংঘর্ষের ঘটনায় টুইক গোত্রের ১৫ জন নিহত হন। 

এছাড়াও আবেই শহরের ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দেং আজাক। 

এই দুই গোত্রকে আলাদা করা সীমান্তরেখার অবস্থান নিয়ে দুই পক্ষেরই পাল্টাপাল্টি দাবি রয়েছে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। 

এই দুই গোত্রের মধ্যে বিবাদের মীমাংসা করা না হলে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আরিচ।

তিনি বলেন, 'পরিস্থিতি উদ্বেগজনক...খুবই উত্তেজনাপূর্ণ। এই দুই গোত্রের মধ্যে অত্যাধিক পরিমাণে ঘৃণা বিরাজ করে'। 

আরও পড়ুন: ভারতে মানুষ বলিদানের অভিযোগে গ্রেপ্তার তিন

এই সীমান্ত নিয়ে দুই গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা এটিই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে টুইক গোত্র আবেইর বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত হন। অনেকের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ফলে তারা আশ্রয়হীন হয়ে পড়েন। 

দক্ষিণ সুদানে চারণভূমি, পানি, কৃষিজমি ও অন্যান্য সম্পদ নিয়ে প্রায়ই বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। 


একাত্তর/এসজে

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের লক্ষ্যে দেশটির সঙ্গে ইসরাইলের গোপন আলোচনা প্রকাশ্যে আসার পর, দুই দেশই বিষয়টি অস্বীকার করেছিলো।
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর