থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

হৃদরোগের সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রাকিতিযাভা। নিজের কুকুরদের প্রশিক্ষণ দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে বিবিসি। 

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর ৪৪ বছর বয়সী এই রাজকুমারীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হেলিকপ্টারে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাত পর্যন্ত তার অবস্থা 'একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থিতিশীল' ছিল বলে রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। 

তবে থাই রাজপ্রাসাদের মেডিক্যাল বুলেটিন সাধারণত খুবই অস্পষ্ট হয়ে থাকে। সেখান থেকে রাজকুমারী বজ্রাকিতিযাভার অবস্থা অবস্থা সঠিকভাবে বোঝা কঠিন বলে জানিয়েছে বিবিসি। 

এই মুহূর্তে রাজকুমারীর অবস্থা কী সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে তা অনেক বেশি গুরুতর বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

থাইল্যান্ডের রাজা ভাজিরালঙ্কর্ণ'র প্রথম স্ত্রী রাজকুমারী সোমসাওয়ালি'র মেয়ে রাজকুমারী বজ্রাকিতিযাভা। তিনি রাজার সবচেয়ে বড় সন্তান ও রাজার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। 

রাজা ভাজিরালঙ্কর্ণ এখন পর্যন্ত সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন না করলেও, রাজকুমারী বজ্রাকিতিযাভাই সিংহাসনের সবচেয়ে যোগ্য দাবিদার বলে ধারণা করা হয়। 


একাত্তর/এসজে

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর